প্রশ্ন আছে ৬ টি - দলিল সহ ০১ প্রশ্ন: আমাদের মসজিদে দুই ব্যক্তির মাঝে জুমার দ্বিতীয় আযান কোথায় দাড়িয়ে দিবে তা নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। একজন বলেন ইমাম সাহেবের সামনে দাড়িয়ে দিবে আরেকজন বলেন ইমাম সাহেবের সামনে না দিয়ে মসজিদের বাহিরে দাড়িয়ে দিবে এক্ষেত্রে সঠিক মাসয়ালা কি জানালে উপকৃত হব ? উত্তর: প্রশ্নে উল্লিখিত অবস্থায় সঠিক মাসয়ালা হল জুমার দ্বিতীয় আজান ইমামের সামনে দাড়িয়ে দিবে। মসজিদের বাহিয়ে নয়। (শামী ৩/৩৮, হিন্দীয়া ১/২১০, বাহরুর রায়েক ২/২৭৪) ০২ প্রশ্ন: আযানের দোয়ার শেষে انك لاتخلف الميعاد পড়ার হুকুম কি ? দলিলের আলোকে বিস্তারিত জানালে কৃতঙ্গ থাকব। উত্তর: আযানের দোয়ার শেষে انك لاتخلف الميعاد পড়া হাদীস দ্বারা প্রমাণিত সুতরাং তা পড়া সুন্নাত। (হিন্দীয়া ১/৭৮, ফাতহুল বাড়ি ২/২৩১) ০৩ প্রশ্ন: আযানের পর পর হাত উঠিয়ে দোয়া করার বিধান কি ? উত্তর: এ সময় হাত উঠিয়ে দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং হাত না উঠিয়ে দোয়া করা উত্তম। (মেশকাতুল মাসাবিহ ১৯৬, ফাতহুল বাড়ী ২/১৬৭, ফাতুয়ায়ে মুহাম্মাদিয়া ৯/১৩৮) ০৪ প্রশ্ন: আযান দেওয়ার হুকুম কি ? আদান ছাড়া মসজিদ কিংবা মস...
জানুন সঠিক, প্রয়োজনীয়, উপযোগী এবং উপকারী বিষয় বস্তু সম্পর্কে -