Skip to main content

নাফাকাহ প্রসঙ্গে - পুরো অধ্যায়

প্রশ্ন আছে ৩ টি - দলিল সহ


০১ প্রশ্ন: আমার ছেলে দুটি এবং মেয়ে দুটি। জনৈক আলেম থেকে জানতে পেরেছি যে, ছেলে মেয়ের ক্ষেত্রে সমান ভাবে খরচ করতে হবে। অথচ আমি জানি যে, মেয়ে-ছেলের অর্ধেক পাওয়ার উপযুক্ত। সেহেতু ছেলের তুলনায় মেয়ের ক্ষেত্রে সর্বদা কম খরচ করে থাকি। এক্ষেত্রে কোনটি সঠিক ?

উত্তর: প্রশ্নেক্ত অবস্থায় জনৈক আলেমের কথা সঠিক অর্থাৎ ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে সমান খরচ করতে হবে। তবে যদি দ্বীনদার হওয়ার কারণে কারো ক্ষেত্রে বেশী খরচ করে তাহলে কোন সমস্যা নেই।  (শামী ৮/৫৮৩, হিন্দীয়া ৪/৪১৬, বাযযাজীয়া ৩/১২৩)

০২ প্রশ্ন: আমার একটি নাবালেগ এতিম  সন্তান আছে। তাকে অনেকে দেখতে এসে অনেক কিছু দিয়ে যায়। এমর্মে আমার জানার বিষয় হল, আত্মীয় স্বজন আমার ছেলেকে যা কিছু দিয়েছে, তা থেকে আমি ভরন, পোষন, নিতে পারবো কি না ?

উত্তর: আপনি আপনার নাবালেগ সন্তানের মাল থেকে ভরন, পোষন  নিতে পারবেন। 
(তাতারখানীয়া ৫/৪১৯, কাযীখান ১/২৬৭, হিন্দীয়া ১/৬১১)

০৩ প্রশ্ন: আমি একজন ছোট মেয়ে , আমার পিতা ইন্তেকাল করেছেন, আমার ৫ জন চাচা ও নানা নানি ও মামারা আছেন এমতাবস্থায় আমার ভরন পোষন শরীয়তের দৃষ্টিতে কার উপর ওয়াজিব ?

উত্তর: শরীয়তের দৃষ্টিতে আপনার ভরন পোষনের দায়িত্ব  আপনার নানার উপর ওয়াজিব। 

(শামী ৫/৩৬৬, হিন্দীয়া ১/৬১২, বাদায়েউসসানায়ে ৩/৪৪২-৪৪৫)



Comments

Popular posts from this blog

নামাজ প্রসঙ্গে - পুরো অধ্যায়

প্রশ্ন আছে ৯৬ টি - দলিল সহ  ০১ প্রশ্ন: সেজদার জায়গায় ধুলা-বালি থাকলে নামাজের মধ্যে ফুঁ’দিয়ে তা দূর করা শরীয়তের দৃষ্টিতে কেমন?  উত্তর: সেজদার জায়গায় ধুলাবালি থাকলে যদি তা ফুঁ দিয়ে দূর করার কারণে আওয়াজ সৃষ্টি হয় তাহলে নামাজ-নষ্ট হয়ে জাবে,অন্যথায় নামাজ নষ্ট হবে না,তবে-ইচ্ছাকৃত এরূপ করা মাকরূহ।আর যদি সেজদার জায়গায় কষ্টদায়ক কোন কিছু থাকে যার কারণে সেজদা করতে অক্ষম হয় তখন তা হাত দিয়ে সরিয়ে দিবে। (হিন্দীয়া ১/১৫৯, ক্বাযীখান ১/৭৪) ০২ প্রশ্ন: মহিলারা বৈঠকের সময় কিভাবে বসবে, পুরুষদের মতই-নাকি তাদের থেকে ভিন্ন কোন পদ্ধতিতে ? উত্তর: মহিলারা বৈঠকের সময় পুরুষদের মত বসবেনা,বরং সে তার বাম নিতম্বের উপর বসবে এবং তার উভয়-পা ডান দিকে বের করে দিবে। ( হিন্দীয়া ১/১৩৩, রাহিমীয়া ৫/৭৫) ০৩ প্রশ্ন:নামাজে কেউ দুইবার সূ্রা ফাতেহা পড়ে ফেলে তাহলে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে কি না? উত্তর: কোন ব্যক্তি যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাআতে ও ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের প্রত্যেক রাকাআতে সূ্রা মিলানোর পূর্বে দুইবার সূ্রা ফাতেহা পড়ে তাহলে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে।আর যদি সূ্রা মিলানোর পর...

পবিত্রতা প্রসঙ্গে - পুরো অধ্যায়

প্রশ্ন আছে ৪৮ টি - দলিল সহ ০১ প্রশ্ন: ফরয গোসলে নাকে পানি দেওয়ার বিধান কি ? উত্তর: ফরয গোসলে নাকে পানি দেওয়া ফরয।   (শামী ১/৩১১, বাদায়েউসসনায়ে ১/১৪২, হাক্কানীয়া ২/৫২১) ০২ প্রশ্ন: অনেকে বলে থাকেন, অজু করে কাপড় দিয়ে হাত মুখ মোছা উচিৎ নয়, এতে সওয়াব কমে যায়, কথাটি কি সঠিক ? অজুর পর হাতমুখ মোছার বিধান কি ? জানালে কৃতঙ্গ থাকব।  উত্তর: অজুর পর কাপড় দিয়ে হাত মুখ মোছাতে কোন সমস্যা নেই, বরং কেউ কেউ একে অজুর আদব এবং মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন, সুতরাং যারা বলে যে অজু করে কাপড় দিয়ে হাত মুখ মোছা উচিৎ নয়। এতে সওয়াব কমে যায় তাদের এ কথা সঠিক নয়।  (শামী ১/২৭৯, হিন্দীয়া ১/৬৫, দারুল উলুম ১/১৩১ ) ০৩ প্রশ্ন: আমি মেহেদী পাতা বেটে হাতে দেই পরবর্তিতে আমার মেয়ে জানায় মেহেদীর মধ্যে নাপাক পানি পড়ে তা নাপাক হয়ে গেছে, এখন আমার জানার বিষয় হল নাপাক মেহেদী দ্বারা হাত রঙ্গিন করার পর হাত পবিত্র করার পদ্ধতি কি। উত্তর: নাপাক মেহেদী দ্বারা হাত রঙ্গিন করার পর পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত হাত ধৌত করলে হাত পবিত্র হয়ে যায়। যদিও রং বাকি থাকে। (শামী ১/৫৯০,  হিন্...

যাকাত প্রসঙ্গে - পুরো অধ্যায়

প্রশ্ন আছে ২০ টি - দলিল সহ ০১ প্রশ্ন: আমার কাছে শুধু ছয় ভরি স্বর্ন আছে। আর কোন টাকা পয়সা বা ব্যবসার মাল নেই এবং এর উপর বছরও অতিবাহিত হয়েছে । আমার উপর এতে কি পরিমাণ যাকাত ওয়াজিব হবে? উত্তর: প্রশ্নে উল্লিখিত সুরতে আপনার উপর যাকাত ওয়াজিব হবে না। (হিন্দীয়া ১/১৭৯, বাদায়েউসসনায়ে ২/১০০, তাতারখানীয়া ৩/১৫৪) ০২ প্রশ্ন: আমাদের দেশে সরকারের পক্ষ থেকে যে ইনকাম ট্যাক্স নেওয়া হয়, যদি কোন ব্যক্তি যাকাতের নিয়তে তাপ্রদান করে তাহলে এটা যাকাত হিসেবে গন্য হবে কি না ? উত্তর: যাকাতের নিয়তে ইনকাম ট্যাক্স প্রদান করার দ্বারা তা যাকাত হিসেবে গন্য হবে না ? (শামী ৩/২৫৫, তাতারখানীয়া ৩/২২৫, দারুল উলুম ৬/১৪৭) ০৩ প্রশ্ন: যাকাতের টাকা মসজিদ মাদ্রাসার নির্মান কাজে দান করলে জাকাত আদায় হবে কিনা? উত্তর: যাকাতের টাকা মসজিদ মাদ্রাসার নির্মান কাজে দান করলে জাকাত আদায় হবে না। (শামী ৩/৩৪১, হিন্দীয়া ১/২৫০, রাহিমীয়া ৮/১৮৬) ০৪ প্রশ্ন: ব্যাংকে টাকা রাখালে সে টাকার যাকাত দিতে হবে কিনা ? উত্তর: যদি নেসাব পরিমাণ টাকা হয় এবং তা এক বছর ব্যাংকে থাকে তাহলে সে টাকার যাকাত দিতে হবে। (শামী ৩/২৭১, ১/৬০৮, আল বাহরুর রায়েক...