প্রশ্ন আছে ৭ টি - দলিল সহ ০১ প্রশ্ন: পুরুষের জন্য যে সকল মহিলাদের সাথে দেখা দেয়া জায়েজ, বিবাহ করা হারাম ক্রমানুসারে কুরআন ও সুন্নাহর দলীল উল্লেখ করে জানাবেন। উত্তর: পুরুষের জন্য মাহরাম অর্থাৎ যে সকল নারীর সাথে দেখা করা জায়েজ, বিবাহ করা হারাম তাদের তালিকা নিম্মরুপ। (ক) বংশগত (১) মা (২) দাদী, নানী, তাদের মা উর্ধস্তন (৩) মেয়ে, মেয়ের মেয়ে, অধস্তন এবং ছেলের মেয়ে, ছেলের মেয়ের মেয়ে অধস্তন (৪) আপন বোন, বৈপিত্রিয় বোন, বৈমাত্রিয় বোন (৫) খালা, অর্থাৎ আপন মায়ের সহোদরা বোন, বৈপিত্রিয় বোন, বৈমাত্রিয় বোন (৬) ফুফু অর্থাৎ বাপের সহোদরা বোন, বৈপিত্রিয় বোন, বৈমাত্রিয় বোন (৭) ভাগ্নি অর্থাৎ সহোদরা বোনের মেয়ে, বৈমাত্রিয় বোনের মেয়ে, বৈপিত্র...